রাজধানীতে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৮ জন নেতা-কর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টার থেকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়।
মিডিয়া সেন্টার থেকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করে ডিএমপি। তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। তবে তাদের মধ্যে বিএনপির ১জন ও জামায়াত-শিবিরের ৭জন নেতা-কর্মী রয়েছে বলে জানা গেছে।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কেএইচ





