“নিরাপদ সমাজ গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” স্লোগানকে সামনে রেখে অপরাধ নিবারণে সচেতনতা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিট পুলিশিং সমাবেশ হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টায় সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বার ইউনিয়ন প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করেন ১ নং বিট পুলিশ, চরজব্বার শাখা।

চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো: ইব্রাহিম খলিলের সঞ্চালনায় ১নং বিট পুলিশ অফিসার এসআই সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রদান অতিথির বক্তব্য রাখেন- নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী হাতিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার মো: গোলাম ফারুক, চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহেদ উদ্দিন, চরজব্বার ইউনিয়ন চেয়ারম্যান তরিক উল্যাহ(বিএসসি), সমাজ সেবক মো: আবুল হোসেন।

সোহেল/এমবি