স্বাধীনতার ৪৬বছর পর মুক্তিযুদ্ধের ৭নং সেক্টর কমান্ডার নাজমুল হকের স্মৃতি তরুণ প্রজম্মের মাঝে তুলে ধরার প্রত্যয়ে চট্টগ্রামের লোহাগাড়ায় ন্যাশন ওয়েল ফেয়ার অর্গানাইজেশনের অায়োজনে সেক্টর কমান্ডার মেজর নাজমুল হক ট্যালেন্ট হ্যান্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫শে ডিসেম্বর) দুই পর্বে মোস্তফা বেগম গার্লস হাই স্কুলে অনুষ্ঠিত হয়। উক্ত পরিক্ষায় উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় শ্রেণী থেকে ১০ম শ্রেণীর দুই হাজার পাঁচশ ছাত্র-ছাত্রী অংশ নেন। দুই পর্বের পরীক্ষায় সকাল নয় টা থেকে শুরু হয়ে বেলা সাড়ে বার টা পর্যন্ত চলে।

উক্ত পরিক্ষা পরিদর্শন করেন লোহাগাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান পিপিএম,লোহাগাড়া অনলাইন প্রেস ক্লাবের উপদেষ্টা ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি অধ্যাপক মুহাম্মদ ইলিয়াছ, লোহাগাড়া অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশন প্রতিনিধি অাবদুল অাউয়াল জনি, বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমডি জোনাইদ চৌধুরী, সুখছড়ী রহমানিয়া অাদর্শ দাখিল মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা নাজির হোসাইন, সহকারী শিক্ষক মাওলানা মুহাম্মদ আইয়ুব সহ প্রমুখ।

উক্ত পরীক্ষায় প্রধান হল পরিদর্শক মারুফ হাসানের নেতৃত্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মেধাবী শিক্ষার্থী হল পরিদর্শকের দায়িত্ব পালন করেন।

পরিদর্শকরা মনে করেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে এমন একটি উদ্যোগ সত্যি প্রশংসার দাবীদার। এ কার্যক্রম অব্যাহত রাখলে শিক্ষার্থীদের মেধা বিকাশে অাগামীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অায়োজক কমিটি'র অন্যতম সদস্য কে. মাহমুদ ফয়সাল বলেন...মনোরম পরিবেশে সুস্থ সুন্দর ভাবে পরিক্ষা সম্পন্ন করেছি।অামাদের এরকম মেধাবীদের মেধা বিকাশ মূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

এমআর