সরকারি চাকরি শুরুর করার বয়স-সীমা ৩৫ বাড়ানোর দাবিতে গত ছ'বছর ধরে আন্দোলন চালিয়ে আসচ্ছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ নামের একটি সংগঠন। তাদের দাবি বর্তমানে বেঁধে দেওয়া বয়স ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করতে হবে।
আজ শনিবার সকাল ১১টায় ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করতে এ মানববন্ধন পালন করেন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।
মানববন্ধনে বলেন, আমরা দীর্ঘ দিন ধরে আন্দোলন চালিয়ে আসচ্ছে। এবং বিগত সরকারে আমলে জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত স্হায়ী কমিটি তিন তিন বার সুপারিশ এবং বহু সংসদ সদস্য, বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ বার বার এই যৌক্তিক দাবী সংসদে উপস্হাপন করলেও তা বাস্তবায়ন হইনি।
বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ আহ্বায়ক সনজয় দাস বলেন,চাকরতি প্রবেশের দাবী দীর্ঘদিনের। বিভিন্ন সময় আমরা আশ্বাস পেয়েছি কিন্তু দুঃখের বিষয় তা এখনও বাস্তবায়ন হয়নি।এ দাবী দ্রুত বাস্তবায়ন করে আমাদেরকে হতাশা থেকে মুক্তি দিন।
মানববন্ধনে সাধারণ ছাত্র পরিষদের যুগ্ন- আহ্বায়ক সাহাব উদ্দিন শিহাব বলেন,নির্বাচনী ইসতেহারে চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির ঘোষণা ছিল।তাই আমরা অতি দ্রুত ৩৫ এর বাস্তবায়ন চাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপর বিশ্বাস আছে।তিনি যা বলেন তা করেন। আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চাই।
মানববন্ধনে আরেক যুগ্ন আহ্বায়ক হারুন অর রশিদ বলেন,আমরা ইতিমধ্যে মাননীয় জনপ্রশান মন্ত্রী জনাব ফরহাদ হোসেন এর সাথে সাক্ষাৎ করেছি। মাননীয় প্রতিমন্ত্রী আমাদের বলেছেন, তোমাদের দাবী যৌক্তিক এবং দ্রুত সময়ের মধ্যেই বাস্তবায়ন করা হবে।
এসময় মানববন্ধনে উপস্থিত থেকে বয়স-সীমা ৩৫ বাড়ানোর দাবীর সাথে সংহতি প্রকাশ করে বিশিষ্ট নারী নেত্রী ও মানবধিকার কর্মী শারমিন সুলতানা সালমা।
মানবাধিকার ফাউন্ডেশনের সেক্রেটারী এ্যাডভোকেট কামাল হোসেন।এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ন আহ্বায়ক সাকিব,মিলন,নকিব,ফয়সাল, ইউসুপসহ আরো অনেকে।
এএস





