মানিকগঞ্জে যাত্রীবাহী মিনিবাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ সোমবার  (১০ মে) সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের নাম-পরিচয় এখনও জানাতে পারেনি হাইওয়ে পুলিশ।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আলমগীর হোসেন জানান, সকাল ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া এলাকায় মিনিবাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া থেকে দুটি লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিদের নাম-পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে।

লাশ দুটি উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এবিএস