রাজধানীতে মাদক বিরোধী অভিযানে ৬৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল রোববার (১৩ জুন) সন্ধ্যা ৬টা থেকে আজ সোমবার (১৪ জুন) সকাল ৬টা পর্যন্ত এ অভিযান করা হয়। গ্রেফতারকৃরা মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ছিল।
আজ সোমবার (১৪ জুন) ডিএমপি পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৮,৬৬৪ পিস ইয়াবা, ২৬৫ গ্রাম ৩৮ পুরিয়া হেরোইন, ৬৩ কেজি ২৩০ গ্রাম গাঁজা, ৩৭ বোতল ফেন্সিডিল, ৩০টি নেশা জাতীয় ইনজেকশ ও ১৬ লিটার দেশি মদ উদ্ধারমূলে জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫ টি মামলা রুজু হয়েছে।
এবিএস





