সিলেটের বিশ্বনাথ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় উভয়পক্ষে আহত হয়েছেন অন্তত ২০ জন।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার অলঙ্কারি ইউনিয়নের মনুকুপা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্থানীয় মসজিদের মোতাওয়াল্লি হাজী মখলিছ মিয়া (৫৮) ও ওয়ারিছ আলী (৬০)।

জানা যায়, উপজেলার অলঙ্কারি ইউনিয়নের মনুকুপা গ্রামে আবদুল হামিদ (৬০) ও নূরুল ইসলাম (৪৫) লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে গুরুতর আহত হন মখলিছ ও ওয়ারিছ। তাদের উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত্যু বলে ঘোষণা করেন।

বিশ্বনাথ থানার এসআই দেবাশীষ শর্মা জানান, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে একদল পুলিশ গিয়ে বিষয়টি তদন্ত করেছে।

এমআর