কুষ্টিয়ার মিরপুরে পুলিশ পৃথক অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, ইব্রাহীম আলী ওরফে ভেগল এবং মাদক ব্যবসায়ী মুজান আলী।
বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আমলা ইউনিয়নের নিমতলা গ্রামে অভিযান চালিয়ে খোদাবক্সের ছেলে ইব্রাহীম আলী ওরফে ভেগলকে গ্রেফতার করে। আর একই উপজেলার ছাতিয়ান ইউনিয়নের নফর কান্দি গ্রামে অভিযান চালিয়ে ইসমাইল হোসেনের ছেলে মুজোনকে গ্রেফতার করে পুলিশ।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)কাজী জালাল উদ্দিন আহম্মদ জানান, গ্রেফতারকৃত দুই আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে। ইব্রাহীম আলীর বিরুদ্ধে গাংনী থানায় মামলা রয়েছে। তারা দুজন পলাতক আসামি।
এমএ





