বান্দরবানের রুমা উপজেলায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস’র) এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার রাতে পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত পৌনে ২টার সময় রুমা বাজারে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় এক দল দুর্বৃত্ত ঘরে প্রবেশ করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র নেতা ও রুমা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য শৈহ্লাপ্রু মারমা (৪৮)কে গুলি করে পালিয়ে যায়। এঘটনায় শৈহ্লাপ্রু মারমা’র ডান হাতের বাহুতে গুলি বৃদ্ধ হয়ে তিনি গুরত্বর আহত হয়। ঘটনার পর তার আত্মীয়-স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এদিকে এঘটনার প্রতিবাদে এবং সুষ্ঠু তদন্ত পূর্বক হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের দাবিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পক্ষ থেকে রুমা বাজারে আজ মঙ্গলবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সমাবেশের বক্তব্যে জনসংহতি সমিতি’র রুমা উপজেলার সভাপতি লুপ্রু মারমা, নেতা মংমংসিং মারমা, মংশৈপ্রু খিয়াং ও মংমে মারমা। সমাবেশে নেতারা শৈহ্লাপ্রু মারমা’র উপর হামলাকারীদের তদন্ত পূর্বক চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করতে হবে। মূলত হত্যার উদ্দেশ্যেই তার উপর হামলা করা হয়েছে। দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এবিষয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম জানান, এঘটনায় থানায় অজ্ঞাতনামায় একটি ৩০৭ধারায় হত্যা চেষ্টার মামলা রুজু হয়েছে। তদন্ত পূর্বক দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে।

এআই