গাইবান্ধার পলাশবাড়িতে বাস চাপায় রিমন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ২ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে উপজেলার জুনদহ বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। রিমন উপজেলার বরিশাল ইউনিয়নের পশ্চিম গোপিনাথপুর গ্রামের সায়দার রহমানের ছেলে। সে সড়ক পারাপারের সময় রংপুর থেকে ঢাকাগামী হানিফ এন্টার প্রাইজের একটি বাস রিমনকে চাপা দেয়।
পলাশবাড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





