রাজধানীর খিলগাঁওয়ে এক স্কুলছাত্রীকে উত্যক্ত করে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়ার অভিযোগে মো. জিয়াদ (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে খিলগাঁও নন্দীপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটক জিয়াদ শিমুল মন্ডলের বন্ধু। আত্মহত্যার আগে শিমুলের নেতৃত্বে যারা উম্মে কুলসুম ঋতুদের বাড়িতে গিয়ে তার শ্লীলতাহানি করে, তার মধ্যে জিয়াদও ছিলেন।

শ্লীলতাহানীর পর ৬ সেপ্টেম্বর বিষপানে আত্মহত্যা করে ঋতু। সে স্থানীয় ইস্ট পয়েন্ট স্কুল ও কলেজের নবম শ্রেণির ছাত্রী ছিল।

প্রসঙ্গত, (১৫) আত্মহননের পর ওইদিন তার মা সাথী আক্তার বাদী হয়ে খিলগাঁও থানায় শিমুল মন্ডলসহ পাঁচজনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।

ঢাকা, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই

স্কুলছাত্রী ঋতু আত্মহননের ঘটনায় যুবক গ্রেফতার