কক্সবাজারে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা মানবপাচারকারী দলের সদস্য বলে পুলিশ জানিয়েছে।

টেকনাফ থানার ওসি আতাউর রহমান জানান, শনিবার ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকার কোনাপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- শাহপরীর দ্বীপ এলাকার কোনাপাড়ার দ্বীন মোহাম্মদ (৪৫) ও বাজার পাড়ার মো. ইউনুস (৩৫)।

ওসি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কোনাপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মানবপাচারের অভিযোগে দ্বীন মোহাম্মমের বিরুদ্ধে পাঁচটি ও ইউনুসের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

এএইচ