মাগুরার শালিখায় পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ কুদ্দুস হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে মাগুরা-যশোর মহাসড়কের আড়পাড়া থানার সামনে বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
আটক কুদ্দুস যশোর শহরতলির বকচর ৯ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে।
শালিখা থানার অফিসার ইন চার্জ (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা-যশোর মহাসড়কের আড়পাড়া থানার সামনে ঢাকাগামী সোহাগ পরিবহনে তল্লাশি চালায় পুলিশ। এ সময় কুদ্দুস হোসেনের দেহ তল্লাশি করে একটি ৯ এমএম পিস্তল, তিন রাউন্ড গুলি ও দু’টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তিনি যশোর থেকে সোহাগ পরিবহনে ঢাকায় অস্ত্র পৌঁছে দিতে যাচ্ছিলেন।
কেএইচ





