বরিশালের বানরীপাড়া উপজেলার রায়েরহাট ব্রিজ সংলগ্ন সড়কে ব্যাটারিচালিত টমটম উল্টে শাহিন শেখ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহীন উপজেলার গাভা গ্রামের মৃত হোসেন শেখের ছেলে।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান শাহিন ব্যাটারিচালিত টমটমে করে পাইপ নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে টমটমটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়।

এসময় গুরুতর অবস্থায় শাহীনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওএফ