নোয়াখালীর হাতিয়ায় গণপিটুনিতে চার ডাকাত হত্যার ঘটনায় ছয় জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় পাঁচ শতাধিক ব্যক্তিকে আসামি করে পৃথক তিনটি মামলা করেছে পুলিশ।
শনিবার (১২ মার্চ) বিকেলে হাতিয়ার বয়ারচর চেয়ারম্যান ঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মজিবুর রহমান বাদী হয়ে এসব মামলা করেন।
মামলাগুলোর মধ্যে ডাকাতির প্রস্তুতি ও পুলিশের উপর হামলার ঘটনায় একটি, নিহত চার ও আহত দুই ডাকাতের নাম উল্লেখ করে একটি এবং গণপিটুনির ঘটনায় স্থানীয় অজ্ঞাতপরিচয় পাঁচ শতাধিক ব্যক্তি নামে অপর মামলাটি করা হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিসুল হক মামলা দায়েরের বিষয়টি জানিয়েছেন।
এর আগে শুক্রবার (১১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হাতিয়ার বয়ারচর ইউনিয়নের চেয়ারম্যান ঘাট এলাকার পুলিশ ফাঁড়িতে হামলা চালায় ডাকাতদল। এ সময় পুলিশ ও উত্তেজিত গণপিটুনিতে ৪ ডাকাত নিহত হয়। আহত হয় ৩ পুলিশ সদস্য ও ২ ডাকাত।
ওএফ





