পাবনার আটঘরিয়া উপজেলায় আসা-যাওয়ার জন্য এক মাত্র রাস্তা রামনগর মসজিদ সংলগ্ন ব্রিজটি জন সাধারনের জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
ঠিকাদারের অবহেলার কারণে ধীর গতিতে চলছে মেরামতের কাজ। সাধারন মানুষ দুর্ঘটনা থেকে বাঁচার জন্য রাত্রী বেলা যাতায়াত করতে পারেনা।তাই সমস্যায় পড়তে হচ্ছে সাধারন মানুষকে ।
ঝুকি নিয়ে চলছে যানবাহন । ঝুকিপূর্ণ ব্রিজের এক পাশ দিয়েই চলতে পারছে না ভারী ধরনের যান, ট্রাক,বাস ও বিভিন্ন ধরনের যাবাহন। ব্রিজটি দ্রুত মেরামত করা দরকার বলে মনে করছেন সাধারন মানুষ।
ফলে ওই স্থানে বেড়ে গেছে ডাকাতি ছিনতাই। সন্ধার পর থেকে কোনো পরিবহন বা সাধারন মানুষ যাতাযাত করতে সাহস পায় না।
এলাকাবাসি বলেন, প্রশাসন একটু নজর দিলে হয়তো দ্রুত এই ব্রিজটি মেরামত করা সম্ভব হবে এবং সর্বস্তরের সাধারন মানুষ এই ব্রিজ দিয়ে অবাধে চলাফেরা করতে পারবে।
রাকিবুল/মাহমুদ





