নওগাঁর সাপাহার কুলমুডাংগা সীমান্তে কাবির হোসেন (৩০) নামের এক গরু ব্যবসায়ীকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটকের পর নির্যাতন করে হত্যা করেছে।

হত্যার পর নিহত কাবিরের লাশ সীমান্তের জিরো পয়েন্টে ফেলে যায় বিএসএফ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় তার লাশ পাওয়া যায়। নিহত কাবির কুলমু ডাংগা গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

নিহত কাবিরের স্বজনরা জানান, ২৫ আগস্ট রাতে একদল গরু ব্যবসায়ী ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে তাদের ধাওয়া করে বিএসএফ সদস্যরা। এ সময় বিএসএফ কাবিরকে আটক করে।

দুই দিন তাকে বিএসএফ ক্যাম্পে নির্যাতন চালানোর পর সেখানে তাকে হত্যার পর আজ সকালে সীমান্তের জিরো পয়েন্ট একটি জলাশয়ে তার লাশ পাওয়া যায়।

নওগাঁ-১৪ বর্ডার গার্ড ব্যাটেলিয়ন বিজিবির অধিনায়ক রফিকুল হাসান জানান, কাবিরকে হত্যা ঘটনায় প্রতিবাদ জানিয়ে তার লাশ ফেরত দেওয়ার জন্য ভারতের ৩১ বিএসএফর আদাতলা ক্যাম্পে পত্র দেওয়া হয়েছে।

এমকে