গাইবান্ধার সাঘাটা উপজেলার সর্বত্র গরু চুরির ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সংঘবদ্ধ একটি চোর দল প্রতি রাতেই কোথাও না কোথাও গোয়াল ঘর থেকে গরু চুরি করে নিয়ে যাচ্ছে।
ফলে গরু চুরির আতঙ্কে কৃষকরা রাত জেগে এখন গোয়াল ঘর পাহারা দিচ্ছে।
স্থানীয় সুত্রে জানা গেছে , গত ১০ দিনে সাঘাটা উপজেলার গাছাবাড়ী গ্রামের ওহাব মন্ডলের গোয়াল ঘর থেকে ৪টি, কচুয়া গ্রামের আজিবর রহমানের গোয়াল ঘর থেকে ৩টি, চন্দনপাট গ্রামের মোসলেম উদ্দিনের গোয়াল ঘর থেকে ৩টি, শিমুলতাইড় গ্রামের মের আব্দুস সাত্তারের গোয়াল ঘর থেকে ৫টিসহ বিভিন্ন এলাকায় ২৮টি বাড়িতে গরু বাছুর চুরির ঘটনা ঘটছে।
কৃষকরা আরও জানান, এতদিন গরুর চুরির উপদ্রুপ ছিলনা। বর্তমান রমজান মাস, সামনে ঈদ এবং গরুর দাম বৃদ্ধির ফলে গরু চুরির ঘটনা ঘটছে।
স্থানীয় গরুর দালাল ও কসাইদের সাথে গরু চোরের যোগ সূত্র রয়েছে বলে অনেকেই জানিয়েছেন। পুলিশ কিংবা গ্রাম পুলিশের রাত্রীতে টহল ব্যবস্থা না থাকায় কৃষকরা বাধ্য হয়েই রাত জেগে গোয়াল ঘর পাহাড়া দিতে হচ্ছে।
এসএইচ





