নড়াইলের লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বিপ্লব কুমার সাহার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০ টায় শহরের আলাদাতপুর হামিদ ম্যানসনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইরান শেখ।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নে নির্বাচনকে কেন্দ্র করে গত ২ জুন আওয়ামীলীগের সমর্থীত প্রার্থীর সমর্থকদের উপর হামলা চালায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা।
এ ঘটনায় একজন নিহতসহ কমপক্ষে ১০ জন গুলিবিদ্ধ হয়ে আহত হন। গুলিবিদ্ধ হয়ে পা কেটে ফেলা ফরহাদ সিকদার লোহাগড়া থানায় মামলা দায়ের করতে গেলে ওসি গড়িমসি করতে থাকে।
এক পর্যায়ে ২ লাখ টাকা ঘুষ দাবি করেন। ৫০ হাজার টাকা দিলেও মামলা এন্টি করেনি বলে অভিযোগ। এসময় গুলিবিদ্ধ ইমান সিকদার, শাহাজাহান আলী, মামুন ফকির সহ অন্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের পরেই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এমআইএস





