নড়াইল সদর উপজেলার আগদিয়া-শিমুলিয়া এলাকায় অবস্থিত জামিয়াতুস সুন্নাহ মোহাম্মাদীয়া কওমিয়া মাদরাসায় (এতিমখানা) খাবারে বিষক্রিয়ায় নিহত ৩ ছাত্রের দাফন সম্পন্ন করেছে নিহতদের স্বজনেরা।

শুক্রবার (২৯ জুলাই) জুম্মাবাদ মৃতদের নিজ নিজ গ্রামে দাফন করা হয়।

এর আগে ২৯ জুলাই (শুক্রবার) সকালে ময়নাতদন্ত শেষে তাদের লাশ পরিবারের কাছে হস্থান্তর করে নড়াইল সদর হাসপাতল কর্তৃপক্ষ।

হাসপাতল সুত্রে জানা গেছে, ২৮ জুলাই সকালে ছাত্ররা নিহত হলেও ডোম ( যে লাশ কাটে) হাসপাতলে অনুপস্থিত থাকায় তাদের লাশ কাটতে বিলম্ব হয়। রাতে তাদের মরদেহ ময়নাতদন্ত করে সকালে তাদের লাশ হস্থান্তর করা হয়।

নড়াইল সদর উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সঞ্জিত বলেন, আমরা আলামত সংগ্রহ করেছি সেগুলো পরীক্ষা করার জন্য ঢাকায় পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাবারের বিষক্রিয়ায় তিন ছাত্রের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য গত ২৭ তারিখ রাতে নড়াইল সদরের বড়গাতি গ্রামের জব্বার শেখের ছেলে মোঃ এমামুল হক (১৮), ভদ্রবিলা পাঁচুড়িয়া গ্রামের মুরাদ মোল্যার ছেলে আলিফ (৮), শুভারগোপ গ্রামের আফসার শেখের ছেলে আশরাফুল নড়াইল সদর উপজেলার আগদিয়া-শিমুলিয়া এলাকায় অবস্থিত জামিয়াতুস সুন্নাহ মোহাম্মাদীয়া কওমিয়া মাদরাসায় (এতিমখানা) খাবারে বিষক্রিয়ায় নিহত হয় এ ঘটনায় আরও ২০ ছাত্র অসুস্থ হয়।

এমবি