কক্সবাজারের উখিয়া উপজেলার মরিচ্যা বাজারে জেনারেল মেডিসিন সেন্টারের এক ভূয়া ডাক্তার কে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাঈন উদ্দিন।

দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন ষ্টেশনে যোগ্যতা না থাকা স্বত্বেও দীর্ঘদিন ধরে অভিজ্ঞ ডাক্তারের পদবী ব্যবহার করে রোগীদের সাথে প্রতারণা করে আসছিল। ডাক্তার না হলেও ফার্মেসীতে কাজ করার অভিজ্ঞতা থাকায় ব্যাঙ্গের ছাতার মত ফার্মেসী গড়ে তোলে ডাক্তার সেজে ভূয়া চিকিৎসা দিয়ে আসছে।

বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টায় দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাঈন উদ্দিনের নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালত মরিচ্যা বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় জেনারেল মেডিসিন সেন্টারে ভুয়া বিশেষজ্ঞ ডাক্তার পরিচয়ে চিকিৎসা দান কালে মোহাম্মদ কামরান উদ্দিনকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় মরিচ্যা বাজারে উৎসুক জনতা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিনকে সাধুবাদ জানান।

 

এমআইএস।