চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন ডিসি রোড এলাকায় গলায় ফাঁস দিয়ে মো.আলম(৩৫) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার লম্বা বিল এলাকার নজির আলীর ছেলে।

পুলিশ সূত্র জানায়, সোমবার রাত ৮টার দিকে বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মো. আলমকে দেখতে পায় স্বজনেরা।

পরে রাত সাড়ে ৮টার দিকে তাকে ‍চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক হাঁসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক পঙ্কজ বড়ুয়া  বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাসপাতালে আনার পর পরেই কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তবে তাৎক্ষণিকভাবে মো. আলম কী কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায় নি।এছাড়া তিনি কি করতেন তাও জানা যায় নি।’

ওএফ