রাজবাড়ী জেলা কৃষক লীগ সভাপতি ও পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুন্সী নাদের হোসেনকে গুলি করেছে দুর্বৃত্তরা।
পাংশা বাজার এলাকায় শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।
পাংশা থানার অফিসার ইন চার্জ (ওসি) আবুল বাশার মিয়া জানান, সকাল ৯টার দিকে জেলা কৃষক লীগ সভাপতি নাদের হোসেন বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় দৃর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে দুটো গুলি তার বুকে বিদ্ধ হয়।
গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে পাংশা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।
কেএইচ





