সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর লক্ষ্মীপুরের বাসায় ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে।

গতকাল রাত সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ সময় তিনি বাসায় ছিলেন না। এ ঘটনার প্রতিবাদে রাত ১০টার দিকে শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি।

ঘটনার সময় বাসায় উপস্থিত থাকা যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা জানান, হঠাৎ করে ছাত্রলীগের ৪০-৫০ জন নেতাকর্মী এসে এ হামলা করে। তারা বাসায় ইট-পাটকেল ছোঁড়ে।

এছাড়া আশপাশে ঝুলানো ব্যানার-পেস্টুন ভাঙচুর করে ছিঁড়ে ফেলে। এতে যুবদল-ছাত্রদল নেতাকর্মী ও বাসার ভাড়াটিয়ারা আতঙ্কিত হয়ে পড়েন।

তবে জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বিষয়টি অস্বীকার করে বলেছেন, এ ঘটনার সঙ্গে ছাত্রলীগ জড়িত নয়।

পৌর ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি নিয়ে তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনাটি ঘটতে পারে।

জেলা বিএনপির নেতারা জানান, হঠাৎ করে ছাত্রলীগের ৩০-৪০ নেতাকর্মী এসে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীর বাসায় ইটপাটকেল ছোড়ে এবং আশপাশে ঝুলানো ব্যানার-ফেস্টুন ভাঙচুর ও ছিঁড়ে ফেলে।এএস