বগুড়ার সোনাতলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার তেকানী চুকাইনগর ইউনিয়নের পূর্ব তেকানী গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলেন- বগুড়ার সোনাতলা উপজেলার পূর্ব তেকানী গ্রামের আশাদুল ইসলামের মেয়ে সাদিয়া খাতুন (৪) ও প্রতিবেশী মতিয়ার রহমানের ছেলে ইউসুফ আলী (৫)।
স্থানীয়রা জানান, বিকালে শিশু সাদিয়া ও শিশু ইউসুফ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে তাদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার দিকে বাড়ির কাছে পুকুরপাড়ে সাবানকেস ও গামছা পড়ে থাকতে দেখে সবার সন্দেহ হয়।
পরে জানা যায়, গোসল করতে নেমে দুই শিশু পুকুরে ডুবে গেছে। তাৎক্ষণিকভাবে পুকুরে নেমে খোঁজ করলে দুই শিশুর নিথর দেহ পাওয়া যায়।
সোনাতলা থানার ওসি রেজাউল করিম রেজা জানান, অভিযোগ না থাকায় শিশু দুটির লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়। তাদের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে।
এমবি





