গোপালগঞ্জের মুকসুদপুরে নসিমনের নিচে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার সকাল ৯টার দিকে মুকসুদপুর উপজেলার উজানী মঠবাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে।
মুকসুদপুর থানা ওসি (তদন্ত) জাফর মিয়া এসব তথ্য জানান।
নিহতরা হলেন কাশিয়ানী উপজেলা তিতা গ্রামের টুকু মোল্যার ছেলে জিল্লাল মোল্যা (২৫) ও বড় পারুলিয়া গ্রামের নুর হোসেনের ছেলে রমজান (৪৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কাশিয়ানী উপজেলা থেকে ছেড়ে আসা একটি নসিমন একটি মিক্সার মেশিন নিয়ে মুকসুদপুর উপজেলার বহুগ্রাম-উজানী সড়কের উজানী মঠবাড়ী নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এসময় নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়।
এমই





