সাতক্ষীরায় ম্যাজিস্ট্রেটের বাসায় শিশু নির্যাতনের ঘটনায় গণতদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার রাতে সাতক্ষীরা প্রেসক্লাবের কৃষ্ণচূড়া চত্বরে মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।

একমিটি ৩০ আগস্ট বেলা ১১টায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জনসমক্ষে তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে।

তিনি বলেন, সভায় মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।

এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সদস্য সচিব হাফিজুর রহমান মাসুম এবং সদস্য যথাক্রমে মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, মানবাধিকার কর্মী মাধব দত্ত, অ্যাডভোকেট শাহ্নাজ পারভীন মিলি, নারী নেত্রী নাসরিন খান লিপি, শ্রমিক নেতা শেখ হারুন-অর-রশিদ, প্রভাষক ইদ্রিস আলী ও শেখ ওবায়দুস সুলতান বাবলু।

১৯ আগস্ট স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ সাতক্ষীরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল ইসলামের বাসা থেকে নির্যাতিত গৃহকর্মী শিশু বিথীকে (১০) উদ্ধার করে।

এআই