চারটি পিস্তল ও গুলিসহ বাবু (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী তারাপুর এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, অস্ত্র কেনা-বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল দুপুর ২টার দিকে উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর গ্রামের মসজিদের কাছে অবস্থান নেয়। ব্যাগে করে অস্ত্র নিয়ে যাওয়ার সময় পুলিশ সদস্যরা চারটি পিস্তল, সাতটি ম্যাগজিন ও ১৫ রাউন্ড গুলিসহ বাবুকে আটক করে।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক বাবু মনাকষা ইউনিয়নের তারাপুর গ্রামের আজিজুল মেকারের ছেলে।

জেএ