সুনামগঞ্জে চাঞ্চল্যকর তাজুল হত্যা মামলায় ৪ সহোদরসহ ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
এছাড়া তাদের প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয়া হয়।
মঙ্গলবার বেলা পৌনে ১২টায় জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আবদুল হান্নান এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন, দিরাই উপজেলার চর্ণারচর ইউনিয়নের লোলুয়ার চর গ্রামের আজগর আলীর ছেলে ওসমান আলী, জিলানী , আলী আহমদ ও আলী আমজাদ এবং একই গ্রামের শুকুর আলীর ছেলে রুহুল আমিন।
তবে রায় ঘোষণাকালে আসামিদের মধ্যে জিলানী পলাতক ছিলেন।
ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





