কর্ণফুলী নদীতে ডুবে মো. দেলোয়ার হোসেন (২৮) নামেএক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালেচট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা ফেরীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিকাল চারটার দিকে তার লাশ উদ্ধার হয়। তিনি একই উপজেলার সরফভাটা গ্রামের শাহ আলমের পুত্র।
স্থানীয়রা জানান, দেলোয়ার রাঙ্গুনিয়ার গোডাইন এলাকার মুদি ব্যবসায়ী। কাপ্তাইয়ের রাইখালী বাজার থেকে সকালে তিনি কাঁচামাল কিনতে যাচ্ছিলেন।
ফেরীর পন্টুন থেকে লাফ দিয়ে সাম্পানে ওঠার সময় দেলোয়ার নদীতে পড়ে যান। এরপর নৌবাহিনীর ডুবুরিসহ স্থানীয়রা অনেক খোঁজাখুজির পর প্রায় চার কিলোমিটার দূরের মরিয়মনগর ফরাস পাড়া এলাকার একটি ডুবোচর থেকে তার লাশ উদ্ধার হয়।
ঢাকা, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





