একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মঙ্গলবার বিকেলে দুজনকে গ্রেফতার করেছে রাজনগর থানার পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, রাজনগর উপজেলার গয়াসপুর গ্রামের মৃত আব্দুন নূর চৌধুরীর ছেলে উজের আহমদ চৌধুরী (৬০) ও একই উপজেলার সোনাটিকি গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে মৌলভী ইউনুছ আহমদ (৭০)।
উজেরকে মৌলভীবাজার শহরের চৌমোহনা থেকে ও ইউনুছকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুদ্দোহা জানান, মঙ্গলবার দুপুরে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রাজনগর থানায় এসে পৌঁছায় ।
এরই পরিপ্রেক্ষিতে দু’জনকে গ্রেফতার করা হয়। উজের আহমদ মৌলভীবাজার সরকারি কলেজের বাস চালাতেন। তাদেরকে রাজনগর থানা হেফাজতে রাখা হয়েছে।
এমকে





