গার্মেন্টসকর্মীকে গণধর্ষণের অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাগর ও মনির নামে দু'জনকে আটক করেছে পুলিশ। রোববার সকাল থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক জানান, মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে একটি মামলা (মামলা নং ৭০) হয়েছে।
তিনি বলেন, অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর হাউজিং এলাকায় আজিম গার্মেন্টেসের এক কর্মীকে গণধর্ষণ করে বখাটে সাগর, মনির ও বাবু।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]