চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পশ্চিম চিতোষী ইউনিয়নের আয়নাতলী বাজারে ১২টি দোকান পুড়ে গেছে। এতে বিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দোকান মালিকদের দাবি।
বুধবার রাত ১টার দিকে বাজারের মুনা ফার্মেসি থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শাহরাস্তি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্মল চন্দ্র সৈকত বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ১১টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। আর একটির আংশিক পুড়েছে। আয়নাতলী বাজারের মুনা ফার্মেসি থেকে অগ্নিকাণ্ডের সূত্রাপাত হয় বলে তিনি জানান।
ইআর





