জামালপুরের ইসলামপুরে রসমালা নামের এক নারী খুন হয়েছেন। পৌরসভার পশ্চিম পলবান্ধা গ্রামে জমি নিয়ে সংঘর্ষে মঙ্গলবার (১৪ মার্চ) রাতে এ খুনের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামপুর পৌরসভার পশ্চিম পলবান্ধা গ্রামের মৃত নাজির উদ্দিনের স্ত্রী রসমালা বেওয়ার সঙ্গে বসতভিটার জমি নিয়ে তার ভাই আবির উদ্দিন ও ভাতিজা গোলাপ উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এর জের ধরে মঙ্গলবার বিকেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন রসমালা। পরে চিকিৎসার অভাবে সবার অজান্তে মঙ্গলবার রাতেই মারা যান তিনি। বুধবার সকালে নিজ ঘরে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে জানায়।

ইসলামপুর থানার ওসি তদন্ত মো. সাদিক জানান, ঘটনাস্থল থেকে রসমালা নামের একজন বিধবা নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এমবি