ঘূর্ণিঝড় কোমেনের তাণ্ডবের আশঙ্কায় চট্টগ্রাম বন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ৩ নম্বর বিশেষ সতর্কতা জারি করে। এই সতর্কতা মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের নির্দেশনা রয়েছে।

সতর্কতা জারির প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। বন্দর অভ্যান্তরে কিছু জাহাজে পণ্য উঠানামার কাজ চললে দুপুরের আগে এসব কার্যক্রমও বন্ধ রাখা হবে বলে বন্দর সূত্র জানিয়েছে।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিশেষ সতর্কতা জারি করে জানিয়েছে দুর্যোগ মোকাবিলায় বন্দর কর্তৃপক্ষ সর্বোচ্চ প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। দুর্যোগ প্রস্তুতির অংশ হিসেবে বন্দরে ৩ নম্বর বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।

ঘুর্ণিঝড়টি চট্টগ্রাম বন্দর থেকে ৭৫ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে। দুপুরের মধ্যে জাহাজটি চট্টগ্রাম বন্দর অতিক্রম করতে পারে।

কেএইচ