ঠাকুরগাঁওয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি ও তার সহধর্মীনি বেগম লুৎফুল তাহমিনা খানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।শুক্রবার রাতে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

বে-সরকারি সংস্থা ইকো-সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) তাদেরকে সংবর্ধনা প্রদান করে।

ইএসডিওর পক্ষে সংগঠনের নির্বাহী পরিষদ চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খানকে ও পরিচালক প্রশাসন সেলিমা আকতার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সহধর্মীনি বেগম লুৎফুল তাহমিনা খানের হাতে ক্রেস্ট তুলে দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি আসাদুজ্জামান খান কামাল ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন এমপি, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল আকরাম হোসেন, পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী, র‌্যাব কর্মকর্তা মেজর. শাহেদ, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন বাবু, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, ইএসডিও নির্বাহী পরিচালক ড.মুহম্মদ শহীদ উজ জামান, কৃষিবীদ আকরামুজ্জামান খান, সড়ক ও জনপদের প্রাক্তন অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফসারুজ্জামান খান, বাংলাদেশ রেলওয়ের চিফ প্লানিং অফিসার মনজুরুল ইসলাম।

ইআর