কোরবানির ঈদ উপলক্ষে চলমান লকডাউনের বিধিনিষেধ শিথিল করেছে সরকার। ফলে ১৫ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচল শুরু হয়েছে। তবে ঈদে যাত্রীবাহী লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সংস্থাটি এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে।

শুক্রবার (১৬ জুলাই) বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা মো: মিজানুর রহমান এই তথ্য জানান।

স্বাস্থ্যবিধি মেনে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী দিয়ে বাস, ট্রেন ও লঞ্চ পরিচালনার জন্য সরকারের তরফ থেকে নির্দেশনা জারি করা হয়েছে। যদিও এসব গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

এমবি