স্বতন্ত্র বেতন স্কেল, বেতন বৈষম্য দূরীকরণসহ বেশ কয়েকটি দাবিতে এবার কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা।

এছাড়া ঘোষিত অষ্টম জাতীয় বেতন কাঠামোতে প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের অবস্থান প্রধান শিক্ষকের এক ধাপ নিচের স্তরে রাখার দাবিও রয়েছে তাদের।

প্রাথমিক বিদ্যালয়ের তিন লাখ সহকারী শিক্ষক এসব দাবিতে প্রতি শনিবার পূর্ণদিবস ও বৃহস্পতিবার অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন।

এসএইচ