মানিকগঞ্জে নাশকতার মামলায় জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি ও ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ ২১ নেতাকর্মী জামিন না মঞ্জুর করায় জেল হাজতে প্রেরণ ।

চলতি বছর ৫ জানুয়ারি পরবর্তীতে সরকার বিরোধী টানা হরতাল অবরোধের সময় মানিকগঞ্জে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতাকর্মীদের নামে নাশকতার একাধিক মামলা হয়।

গতকাল রোববার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরীফ ফেরদৌস, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রিন্স, জেলা যুবদল নেতা তুহিনুর রহমান, সাজ্জাদুর হাসান, শামীম, শ্রমিক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাকসহ ২১ নেতা কর্মী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জামিন আবেদন করেন। বিচারক আজাদুর রহমান শেখ এদের জামিন না মঞ্জুর করে জেল হাজাতে পাঠান।

এসএইচ