জামালপুরের মেলান্দহে ওয়ার্ড আ’লীগ সভাপতি আহছানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। আহত আহছানকে প্রথমে মেলান্দহ পরে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মঙ্গলবার (০১ নভেম্বর) সন্ধায় উপজেলার সাধুপুর হাইস্কুল মাঠে এ ঘটনা ঘটে।
মেলান্দহ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো: জিন্নাহ জানান, গতকাল (৩১ অক্টোবর) নয়ানগর ইউনিয়ন পরিষদ (ইউপি) স্থগিত দুই কেন্দ্রে নির্বাচনের জয় পরাজয়কে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) খন্দকার হালিমুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। এবং আসামী ধরতে পুলিশী অভিযান শুরু করা হয়েছে।
ছাইদুর/জারিফ





