বরিশালের আড়িয়াল খাঁ নদ থেকে বীরেন মাঝি (৭৫) নামে বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল পৌনে ১২টায় গৌরনদী উপজেলার পিংলাকাঠি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। বীরেন মাঝি উপজেলার চন্দ্রাহার গ্রামের কার্তিক মাঝির ছেলে।
গৌরনদী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হবে বলেও জানান তিনি।
কেএইচ





