আওয়ামী লীগের দু’গ্রুপে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ জন গুলিবিদ্ধসহ ৪ জন আহত হয়েছে। আধিপত্যবিস্তারকে কেন্দ্র করে পাবনা শহরের রামচন্দ্রপুরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সদর থানার ওসি আহসানুল হক জানান, সেলিম ও বকুল নামে দু’জন ছড়রাড় গুলিতে আহত হয়েছে। আহত দু’জনকেই পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা মকবুল ও সুবহান গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জেএ





