রাজধানীর কদমতলী এলাকায় বালতির পানিতে ডুবেএক শিশু মারা গেছে।নিহত শিশুর নাম মেহজাবিন (২) বলে জানা যায়।
আজ মঙ্গলবার বেলা ১ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির বাবার নাম জাবেদ আলী। কদমতলী থানার ১৪৭/১ মুরাদপুদের তাদের বাসা।
শিশুর চাচা আকরাম জানান, মঙ্গলবার বেলা ১ টার দিকে বালতি ভর্তি পানিতে শিশু মেহজাবিন খেলা করছিল। এমন সময় বালতির পানিতে শিশুটি তলিয়ে যায়। পরে তাকে উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসএইচ





