অংশ গ্রহন মুলক শাসন ব্যবস্হা শক্তিশালী করণের মাধ্যমে সরকারী সেবা সমুহের দায়বদ্ধতা (রেসপন্স) প্রকল্পের আওতায় কৃষি, নিরপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্হাপনা সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং সেবা প্রক্রিয়া সহজিকরণ বিষয়ে মাগুরা শ্রীপুরের শ্রীকোল ইউনিয়ন লোকমোর্চা সদস্যদের জন্য স্হানীয় পর্যায়ে জনসেবা কার্যক্রম বাস্হবায়নের সরকারি নীতি নির্দেশনা বিষয়ক ২ দিন প্রশিক্ষণ আজ ১৫ মার্চ মাগুরা শ্রীপুরের খামার পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে শুরু হয়েছে।
৩নং শ্রীকোল ইউনিয়ন রেসপন্স কমিটির সভাপতি মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে ও প্রজেক্ট অফিসার মোছাঃ সহিবা খাতুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার রেসপন্স প্রকল্পের সমন্নয়কারী তাসরিন জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপ- সহকারী কৃষি অফিসার আশিষ কুমার সরকার। অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন শ্রীকোল ইউনিয়ন রেসপন্স কমিটির সাধারণ সম্পাদক মোঃ হবিবুর রহমান, সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, মোঃ মুকাদ্দেস হোসেন মোল্লা, মুহাদ্দেস হোসেন, কৃষ্ণ কুমার কুন্ডু, ইউপি সদস্য ইয়াসমিন আক্তার ও মোছাঃববিতা,জাহিদ খাঁন সহ আরো অনেকে।
ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায়। জনপ্রতিনিধি, সাংবাদিক ও রেন্সপন্স প্রকল্পের প্রতিনিধিসহ মোট ২৫ জন ডেলিগেট উক্ত প্রশিক্ষণে অংশ গ্রহন করছেন।
সাইফুল্লাহ/এএস





