চট্টগ্রামকে একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়া লক্ষ্যে হাতে ঝাড়ু, বেলচা ও ময়লা রাখার ঝুড়ি নিয়ে পরিচ্ছন্ন কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন নব নির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন ও পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল।
শনিবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে অংশ নিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রত্যেক থানার ওসিসহ এক হাজার পুলিশ সদস্য।
নগরীর জমিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে থেকে কয়েকটিভাগে বিভক্ত হয়ে দামপাড়া ওয়াসা থেকে জিইসি, দামপাড়া থেকে টাইগারপাস, দামপাড়া থেকে কাজীর দেউড়ি এবং জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে পুলিশ এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান চালায়।
কেএইচ





