বন্ধের নির্দেশের পরপরই তালা ঝুলিয়ে দেয়া হলেও অল্প সময়ের মধ্যেই নতুন নামে আসার আশ্বাস দিয়ে অভিভাবকদের ক্ষুদেবার্তা পাঠিয়েছে পিস ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষ।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পরপরই রাতে মোবাইল ফোনে ক্ষুদেবার্তা পাঠিয়ে এ কথা জানানো হয় বলে জানান শিক্ষার্থীদের অভিভাবকরা। তারপরও গণমাধ্যমে পিস স্কুলে বন্ধের খবর জানতে পেরে সকাল সরেজমিনে খোঁজ নিতে আসেন অভিভাবকদের অনেকেই।

এ সময় শিক্ষা মন্ত্রণালয় এবং স্কুল কর্তৃপক্ষের এরূপ দ্বিমুখী সিদ্ধান্তের খবরে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। পাশাপাশি সন্তানদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্তেরও আশঙ্কা প্রকাশ করেন কেউ কেউ।

এদিকে, সকালে রাজধানীর লালমাটিয়া এলাকার পিস ইন্টারন্যাশনাল স্কুলের সামনে গিয়ে দেখা যায় স্কুলের নাম ফলক খুলে ফেলা হয়েছে। তালা ঝুলছে সবগুলো ফটকে। তাছাড়া দেখা পাওয়া যায়নি দারোয়ান সহ স্কুলের কর্তৃপক্ষের কারোর-ই।

 

এমএনজে