পুলিশের ডিআইজি পর্যায়ের ১১ পদে রদবদল হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার(ডিআইজি) আব্দুল জলিল মন্ডলকে কে চট্টগ্রামের পুলিশ কমিশনার(সিএমপি) হিসেবে যোগদান করতে বলা হয়েছে। সিলেট পুলিশ কমিশনার (ডিআইজি, চলতি দায়িত্বে) মো. মিজানুর রহমানকে(পিপিএম-সেবা) সিলেট রেঞ্জের ডিআইজি(চলতি দায়িত্বে) হিসেবে, বরিশালের পুলিশ কমিশনার মো. শামসুদ্দিনকে ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার(ডিআইজি)পদে বদলি করা হয়েছে।
সিলেট রেঞ্জের ডিআইজি মকবুল হোসেন ভূইয়াকে পুলিশ হেডকোয়ার্টারের ডিআইজি পদে, রেলওয়ে রেঞ্জের ডিআইজি(চলতি দায়িত্বে)মো. কামরুল ইসলামকে সিলেটের কমিশনার (চলতি দায়িত্বে) হিসেবে বদলি করা হয়েছে।
এসবি’র অতিরিক্ত ডিআইজি মাহবুব হোসেনকে বিপিএম, পিপিএম এসবি’র ডিআইজির(চলতি দায়িত্বে) দায়িত্ব দেয়া হয়েছে।
র্যাবের পরিচালক(অতিরিক্ত ডিআইজি) মল্লিক ফখরুল ইসলামকে রেলওয়ে রেঞ্জের ডিআইজি(চলতি দায়িত্বে),পুলিশ হেড কোয়াটারের অতিরিক্ত ডিআইজি মো. আতিকুল ইসলাম বিপিএম-সেবা(বার)কে পুলিশ হেড কোয়াটার্সের ডিআইজি(চলতি দায়িত্বে) বদলি করা হয়েছে।
পুলিশ হেড কোয়াটার্সের অতিরিক্ত ডিআইজি মনজুর কাদের খান পিপিএম-সেবা কে সিআইডি’র ডিআইজি পদে, বিপিএ-সারদা’র ভাইস প্রিন্সিপাল (ডিআইজ) সোহরাব হোসেনকে পুলিশ হেড কোয়াটার্সের(টিআর) ডিআইহজ এবং সাবেক ডিআইজি ও সুদান থেকে প্রত্যাগত অমূল্য ভূষণ বড়ুয়াকে বিপিএ, সারদার ভাইস প্রিন্সিপাল (ডিআইজ) পদে বদ করা হয়েছে।
ঢাকা, জেইউ, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর





