জামালপুরে বকশিগঞ্জে ঘূর্ণিঝড়ে ৩০টি ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়ে ঘর ও গাছ চাপা পড়ে আহত হয়েছে অন্তত ৫ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে বকশিগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের লাউচাপড়া গ্রামে ৩ মিনিট স্থায়ী ঘূর্ণিঝড় আঘাত হানে। এসময় ঝড়ের তান্ডবে অন্তত ৩০টি কাঁচা ঘর-বাড়ি বিধ্বস্ত হয়। আহত হয় ৫ জন। আহতদের মধ্যে সাথী ও মর্জিনাকে গুরুতর অবস্থায় বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য ৪ মে. টন চাল ও নগদ ৫০ হাজার টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে।
ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজিবিডি.কম, জেআই





