দিনাজপুরের বিরামপুর উপজেলার ধানঘরা গ্রাম থেকে বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ সাবেক ইউপি সদস্য মতিয়ার রহমানকে (৫৩) আটক করেছে (র্যাব) র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান।
র্যাব জানায়, বৃহস্পতিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ওই গ্রামের সাবেক ইউপি সদস্য মতিয়ার রহমানকে (৫৩) আটক করা হয়। তার দেহ তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ এসব ম্যাগজিন ও গুলি জব্দ করা হয়। এ সময় তার মোবাইল ফোন এবং সঙ্গে থাকা ছয় হাজার পাঁচ শ ৩০ টাকাও জব্দ করা হয়। তাকে জয়পুরহাট ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শুক্রবার এ খবর লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
এআই





