ফরিদপুরের সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় জুলফিকার আলী ভুট্টো নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কৈজুরী ইউনিয়নের ইছাইল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে কৈজুরী ইউনিয়নের সোহরাব মেম্বারের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল একই এলাকার জুলফিকার আলীর পরিবারের।

এরই জের ধরে প্রতিপক্ষের লোকজন জুলফিকার আলী ভুট্টোসহ কয়েকজনের ওপর হামলা চালায়।

হামলাকারীরা কুপিয়ে ও পিটিয়ে কয়েকজনকে মারাত্মকভাবে আহত করে। আহতদের মধ্যে ভুট্টো হাসপাতালে নেয়ার পথে মারা যান। হামলায় আহত সাতজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

এ ঘটনা কেন্দ্র করে কৈজুরী ইউনিয়নের ইছাইল গ্রামে বেশ কয়েকটি বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

এমআর